এই শহরে এখন মুখোশের মেলা,
প্রতিবাদের নামে সবাই চাটুকার, খেলা;
কবি, তুইও সেই ভিড়ে মিলাইলি গা?
সত্যের ভাষা ভুলে ঠোঁটে রাখলি মিথ্যে কথা!
তোর কলম ছিল আগুনের ফুলকি,
অন্যায়ের পিঠে মারবার এক কঠোর মুকী;
কিন্তু আজ, তোর কলম শুধু প্রশংসায় ভরা,
শাসকের গুণগানে কবিতার রঙ খসে পড়া!
মানুষের কান্না তোকে কাঁপায় না একটুও,
তুই শুধুই গাস অট্টহাস্যে উন্নতির ঢেউ;
যেখানে ক্ষুধার্ত শিশু মাটির পানে তাকায়,
সেখানে তুই গাস স্বপ্নের কথা, যার রং কেবল পলকা আর মলিন ঝলকায়।
আল্লাহ তো তোকে পাঠাল সত্যের হাতিয়ার করে,
তুই ধরলি সেই হাতিয়ার চাটুকারের শোভায়, সাজিয়ে তোরে;
সত্য যখন ডাকে, তুই সেদিকে ফিরিস না,
মিথ্যের আড়ালে খুঁজিস তোর কলমের অহংকার,
তুই একটা জগতের ফানা!
দিন আসবে, শাসকের মুখোশ পড়বে খসে,
তুই কোথায় মুখ লুকাবি, সেইদিন যে আসবে;
কলম তো তোর চাইবে ফিরে সত্যের ভাষা,
কিন্তু ততদিনে, সেও হারাবে সব শক্তির আশা।
তাই আজও বলি, ছেড়ে দে ঐ মুখোশের খেলা,
মানুষের কষ্টে তুই বাঁধ সত্যের মালা;
কবি, তুই যেন রয়ে যাস আলোর মতো খাঁটি,
মিথ্যের দাস নয়, তুই হবি সত্যের সাথী।
মুখোশের মেলা
______________ রশিদ ভাই
পঁচিশ দশ চব্বিশ
প্রতিবাদের নামে সবাই চাটুকার, খেলা;
কবি, তুইও সেই ভিড়ে মিলাইলি গা?
সত্যের ভাষা ভুলে ঠোঁটে রাখলি মিথ্যে কথা!
তোর কলম ছিল আগুনের ফুলকি,
অন্যায়ের পিঠে মারবার এক কঠোর মুকী;
কিন্তু আজ, তোর কলম শুধু প্রশংসায় ভরা,
শাসকের গুণগানে কবিতার রঙ খসে পড়া!
মানুষের কান্না তোকে কাঁপায় না একটুও,
তুই শুধুই গাস অট্টহাস্যে উন্নতির ঢেউ;
যেখানে ক্ষুধার্ত শিশু মাটির পানে তাকায়,
সেখানে তুই গাস স্বপ্নের কথা, যার রং কেবল পলকা আর মলিন ঝলকায়।
আল্লাহ তো তোকে পাঠাল সত্যের হাতিয়ার করে,
তুই ধরলি সেই হাতিয়ার চাটুকারের শোভায়, সাজিয়ে তোরে;
সত্য যখন ডাকে, তুই সেদিকে ফিরিস না,
মিথ্যের আড়ালে খুঁজিস তোর কলমের অহংকার,
তুই একটা জগতের ফানা!
দিন আসবে, শাসকের মুখোশ পড়বে খসে,
তুই কোথায় মুখ লুকাবি, সেইদিন যে আসবে;
কলম তো তোর চাইবে ফিরে সত্যের ভাষা,
কিন্তু ততদিনে, সেও হারাবে সব শক্তির আশা।
তাই আজও বলি, ছেড়ে দে ঐ মুখোশের খেলা,
মানুষের কষ্টে তুই বাঁধ সত্যের মালা;
কবি, তুই যেন রয়ে যাস আলোর মতো খাঁটি,
মিথ্যের দাস নয়, তুই হবি সত্যের সাথী।
মুখোশের মেলা
______________ রশিদ ভাই
পঁচিশ দশ চব্বিশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন