সময়ের ভাবনাগুলো কলমের মুখ নিসৃত বানী। ব্লগে প্রকাশিত লেখাগুলো পড়ুন ও লিখুন। আপনার সুচিন্তিত মতামত একে আরও সমৃদ্ধ করবে।
২১ অক্টোবর, ২০২২
০৯ সেপ্টেম্বর, ২০২২
লজ্জা
পোশাক নিয়া চারিদিকে কত্ত রকম কথা
বলি আমি পোশাক নিয়া কেন্ন মাথা ব্যথা?
যে চায় যেমন পরুক তেমন সাজুক যেমন খুশি
পোশাক নিয়া হুদাই কেন চলছে ঠাসাঠাসি?
কেউ বিকিনি বোরকা পরে কেউ পরে ফুলশার্ট
স্যুট কোট টাই স্যান্ডো পরে কে হয়েছেন লাট?
লুঙ্গি পাঞ্জাবি ফতুয়া ধুতি যে-যাই খুশি পরি
নিত্য পন্যের বাজার চড়া অনটনে যাই মরি!
ও রে ধর্মাশ্রয়ী-প্রগতিবাদী দেখো দিগ্বিদিক
মোর অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য ঘরের'ই নাই ঠিক
লজ্জা শুধুই নারীর ভূষণ যেই ছাগলে কয়
ধরে ভিন্ন শাস্ত্র দীক্ষা মন্দির চিত্রিত মসজিদ
মুক্ত ভুবন মুক্ত আকাশ মুক্ত সকল জীব
মানুষ তুমি বন্দী কেন! হইতেছো নির্জীব?
লজ্জা
এই পৃথিবীতে...
আর কোনো প্রাণী পোশাক পরে?
না, পরে না!
তাহলে, কে পরে?
একমাত্র আমরাই, পোশাক পরি।
কেন পরি?
উত্তর একটাই,
লজ্জা নিবারণের নিমিত্ত পোশাক পরি।
সুতরাং,
সেটাই উত্তম পোশাক
যা আমাকে লজ্জিত করে না।
এখন,
আমি কিসে লজ্জিত হই
আর কিসে লজ্জিত নই
এটা কে ফিক্সড করে দেবে?
২৩ ফেব্রুয়ারি, ২০২২
লইজ্জ্যা
লইজ্জ্যা
রুচি নেই বলে ইনি খেতে পারেন না!
উনি অলওয়েজ ফিট থাকতে ডায়েট করেন!
ছাপোষা চাকুরে খরচ কমাতে গিয়ে শাকাহারী!
খাদ্যের অভাবে গনী মিয়া অর্ধাহারে অনাহারী!
বাতাসে হাহাকার ওড়ে
মাথাপিছু আয় বাড়ে
কলুর বলদ খেটে ক্লান্ত, মরে মরে
সুবোধে কয়:
"হ রে, ঘরের বিবি বেইশ্যা
সবার উপ্রে বইস্যা, ঝিমাই
হ রে, ঝিমাইতাছে নেইশ্যা!
বুঝি না তো,
কহন শীত-কহন বইষষা?
এই ফাগুনমাস আইসস্যা
আগুনে পোড়ে লইজ্জ্যা..."