২৭ আগস্ট, ২০২১

কবি ও প্রেমিক

 আসলেই কি তাই

লোকে প্রেমে পড়লেই কবি হয়?

- না মশায়, একদমই তেমন নয়!

তাহলে সে কবিতার জন্ম দেয় কীভাবে? 

যখন, এটা সর্বজনবিদিত লোকে প্রেমে পড়লেই...


- হা হা হা... গুরু

ব্যাপারটা এমন নয়, বলা যায়

প্রেমে পড়লে লোকেদের সুপ্ত কবি প্রতিভার

একটা অবিশ্বাস্য অবিস্মরণীয় স্ফূরণ ঘটে

কোটি কোটি নিউরন অনুরণিত হয়

রঙ্গিন পৃথিবী ধরা দেয় হাতের মুঠোয় 

সপ্তাকাশের তাঁরা যেনো একেকটা বেলীফুল 

কবি মালা গাঁথে, গুঁজে দেয় চাঁদের খোঁপায়!

তখন...

বনের পাখিরা তাঁর সুরে গলা ছাড়ে

সাগরের ঢেউ খেলানো আনন্দে মাতে

সে পাহাড়চূড়ায় দাঁড়িয়ে আপনমনে গায়...

"ভালবাসি গো... 

ভালবাসি গো তোমায়..."


কবিগণ প্রেমে পড়ে 

আদা-জল খেয়ে মাঠে ঘাটে বন্দরে সকালসন্ধে গভীর রাত্রি কিংবা ভোরে শয়নেস্বপনে হাবুডুবু!

মধ্যিখানে দাঁড়িয়ে রঙ্গিন সময়

- শেষমেশ? 

প্রেমিকা চলে যায় অন্যের ঘরে! 

সে ছ্যাঁকা খায় ধোঁকায় পড়ে 

সে কেঁদে ওঠে বিরহনলে পুড়ে

হারিয়ে যায় ভুল অভিমানে

কখনোবা মজনু সেজে কাগজও কুড়োয়! 


এক্ষেত্রে 

বড় মনের কবিরা শুধু হাবুডুবু খেতেই ভালবাসে

ঐসব ছ্যাঁকা কিংবা ধোঁকা তাদের দিলদুয়ার পর্যন্ত পৌঁছায় ঠিকই, কিন্তু, ভেতরে প্রবেশ করে না!

করতে পারে না, কেননা 

সেখানে অনুপ্রবেশ ঠেকাতে তারা বদ্ধপরিকর

এই কবিরা একবার নয় বারবার

জলে ভিজে যায়-দেয় ডুবসাঁতার  

বলাবাহুল্য,

জগতে এরাই সবচেয়ে উঁচু দরের কবি ও প্রেমিক।


সারমর্মে, 

এই জ্ঞানগর্ভ আলোচনার প্রমাণিত সত্য এটাই যে,

তারা সকলেই কবি, যারা প্রেমে পড়ে...

- আর যারা অপ্রেমিক? 

তারা না কবি না প্রেমিক, ওরা ঝাউগাছ! 

সুতরাং, প্রেমে পড়ে কেউ কবি হয় না

মূলতঃ প্রেমিকেরা কবি হয়েই জন্মায়!


আজকাল

কোনো কোনো প্রেমিকের

পুরনো স্মৃতি তরতাজা হয়ে সামনে দাঁড়ায়

অতঃপর দু'জন-গভীরে যায়

আরও গভীরে গিয়ে স্মৃতি হাতড়ে খুঁজে

পেতে চায় প্রথম প্রেমের দ্বিতীয় স্পর্শ!

কখনো এ প্রেম দাউদাউ করে জ্বলে ওঠে

এর নীলাভ আগুন সবকিছু করে দেয় ছারখার! 

আকছার 

এ প্রেম খানিকটা নিস্পৃহতা প্রকাশ করে

তবে, অনুভূতিদের নেই এতটুকু নড়চড় 

ওরা সেখানেই ফিরে যায় 

যেখানে লিখেছিল প্রেমের মহাকাব্য 

হাজারো স্বপ্ন সাজিয়েছিল কাব্যকথায় 

সেখানে আবার

নীরব গোপনে সবার অলক্ষ্যে 

চুম্বনে চুম্বনে ভরিয়ে দেয় কপোল ওষ্ঠ চোখ 

পবিত্র এই প্রেম, এ প্রেম পূর্ণ হোক।


অপূর্ণ ইচ্ছের জগতে কিছু প্রেম প্রকাশিত

কিছু অপ্রকাশিতই থেকে যায় নানান রূপে 

এরকম 

নিষ্কলুষ নিষ্পাপ মিষ্টিরিয়াজ কতশত প্রেম

অপূর্ণ থেকে যায় হয়ে যায় দূরান্তরের চাঁদ!

তার হিসেব কেউ রাখে?

- না, কেউ-ই রাখে না! 

কেন রাখে না?

- কেন রাখে না, এটা তেমন বড় প্রশ্ন নয়

বড় প্রশ্ন হলো এসবের হিসেব রেখেই বা কী হবে? 


যাক,

আপাততঃ বাদ দাও সেসব কথা 

যাকে ভালবাসি সে হেঁটে যাচ্ছে 

আমি তাকে দেখি, বারবার দেখি!

এই দেখাদেখি চোখাচোখিতে নিষেধ নেই

একটু ছুঁয়ে দিই? 

- নাহ, ওসব ছোঁয়াছুঁয়ি বলাবলি নিষিদ্ধ!

সে কী! কেন ছোঁয়া যাবে না?

কেন বলা যাবে না কেন!

এ-তো প্রেম-

প্রেম মানে কবিতা

প্রেম মানে অধিকার 

সে-তো কোনো পাপ নয়!


জেনে রেখো

যে প্রেমিক সে কবি 

প্রকৃতির নিয়মে প্রেমিকেরা কবি হয়েই জন্মায় 

তারা আজ মানবসৃষ্ট নিয়মের বেড়াজালে বন্দী

তবুও চলে ছোঁয়াছুঁয়ি

চলে প্রেম প্রেম খেলা 

আবেগে অনুভবে হৃদয়ের অলিন্দ দোলা দিলে 

কুঁকড়ে ওঠে কবি, প্রসব বেদনায়

লিখে রাখে কবিতার পাতায় পাতায় 

"ভালবাসি গো... 

ভালবাসি গো তোমায়..."


°

°

°

কবি ও প্রেমিক 

________________ রশিদ ভাই 

সাতাশ আট একুশ

২২ আগস্ট, ২০২১

মফিজ

 মফিজ কয়:

সউগ আস্তা ওদিই হউগ

হামার এদি না নাগে.....?

ওদি দিয়া বড়সড় হনু বাড়ি যায়

এদি দিয়া মফিজের বউ গার্মেচ দৌড়ায়!

আর গরীব চাষাভুষা? দ্যাশের সোগারে ভাত যোগায়...


খবরওয়ালা'ক কই

আপা-তোতো

ঐল্লা পরীমনি আর টরীমনির গল্প বাদ দেও

তিনবিঘা এক্সপ্রেস টেরেন, ফোরলেন আস্তা

আর তিস্তার বাঁধ নিয়া কতা কও

হামার দুউক্কো তুলি না ধইরলে

হনু মিয়ারা করি দিবে?


ওমাগুলাক কন, 

এদি সহজসরল সাদাভ্যাল্টা আর শিক্ষিত মফিজও বসবাস করে


আচ্চা!

ওমরা কি হামাক সারাজেবন মফিজ বানে থুবার চায়?

নাকি পোওজ্জা ভাবে? 

ক্যানে বাহে, এদিককার বরাদ্দের পাইসা ফুরি যায়?

দ্যাশের ইনকামের কয় পার্সেন্ট মফিজের ঘর পায়?

আস্তাঘাট খালি ওমারে নাগে, হামার নাগে না?


বাহে, এই কতাগুলার ঠিকঠাক উত্তর চাঙ

আর মনে থোন,

এই মফিজ খ্যাইপলে কিন্তুক সগাকে কান্দে ছাড়ি দিবে!

সুতারাং, তাড়াতাড়ি জোড়ন দেও

ইয়াতে তোমারো ভালো হামারো ভালো দ্যাশেরও ভালো;

আরও বড় কতা, শ্যাখ সায়েবের স্বপ্নোপূরোণ হৈবে

পেত্তেকটা গেরাম শহর হয়া যাইবে...


°

°

°

মফিজ

_______________ রশিদ ভাই 

বাইশ আট একুশ

১৯ আগস্ট, ২০২১

কাপুরুষ

 অক্ষির সম্মুখে সবকিছু ঘটে যায়

যাকিছু ঘটে যাক কাপুরুষ চেয়ে রয়!

সারি সারি লাশগুলো কার ঘাড়ে হেটে যায়?

তখনও যে সুপুরুষ নীরবেতে কেঁদে যায়.....!

মদ্যপ- মাতালেরা ফুলগুলো ছিঁড়ে নেয়

সুস্থচিত্তে কাপুরুষ চেয়েচেয়ে মজা নেয়!

এখন বাসি ফুলে দেবতা 

পূজো নিতে নাহি চায়।।


°

°

°

কাপুরুষ

স্বাধীনতা পরিবার

 পেশা বা যোগ্যতায়

তিনি যে অবস্থানেই থাকুক 

যিনি বাংলা মায়ের 'সূর্য সন্তান'

তাকে নিয়ে এভাবে ভাবা উচিত নয়

এ ভাবনাটা বিপদজনক! 

এই বিপদজনক শব্দটা সতর্কবার্তা নয়, পরিণতি!


ওরে বাহাদুর.... 

তিনি যদু মদু কদু নন

একজন বীর মুক্তিযোদ্ধা;

তাঁকে অপমানিত করলে....

স্বাধীনতা পরিবার চুপ থাকবে? 


প্রিয় ভস্ম ভূতনাথ

কান চিমটে মনে রেখো 

ললাটে কপাট খোলে না!


তাকে জড়িয়ে ভুলভাল

ভুলেও ভেবো না!!! 

কেন ভুলে যাও?

ঘরে আগুন লাগিয়ে সুপুত্তুর সাজা যায়

কিন্তু, প্রকৃত সন্তান হওয়া যায় না।


সময়ে ক্ষমা চেয়ে নাও

সুপুত্তুর নয় সন্তান হয়ে ওঠো

এতেই পরিবারের মঙ্গল .......


°

°

°

স্বাধীনতা পরিবার 

_________________ রশিদ ভাই। 

আঠারো আট একুশ


শেষের পরের কথা..... 

আঁতেলেকচুয়াল তেলবাজদের অতিরঞ্জন গা ঘিনঘিন করায়। এরা বাপের অপমানে গর্জে উঠতে কার অনুমতি চায়?

ভাষা ও চরিত্র

 আমি শিল্পী 

তাই গানে গানে অনুভূতির প্রকাশ করি 

তিনি কবি

কলমের আঁচড়ে তুলে ধরেন অব্যক্ত কাব্য 

আর ইনি অভিনয়ে ফুটিয়ে তোলেন পরিপূর্ণ জীবন 

পাশেই যিনি-ঐ যে উনি,

উনি রাজপথে স্লোগান মুখরিত কণ্ঠ 

অন্যায়ের বিরুদ্ধে নিয়তই জানান কঠোর প্রতিবাদ 


এরা কারা?

আমি জানি না! 

যাদের অনুভূতি প্রকাশের ভাষা অশ্রাব্য, নোংরা, গালিতে!


যদিও

প্রতিটিই অর্থপূর্ণ, অনুভূতি প্রকাশের ভাষা মাত্র

তবুও, প্রকাশভঙ্গীর পার্থক্য নিজেদের খেয়ালে

জানি, এ ভাষার বহুরূপ! 


আমরা মানুষ,

সুখের উল্লাসে হাসি

দুখের আতিশয্যে কেঁদে উঠি

আবার এও বুঝি

প্রকাশের ভাষা সবসময় একইরকম নয়, হয়ও না! 

কখনো সুখে

কখনো দুখে 

হাসিকান্নারাও বদলে নেয় নিজেদের চরিত্র

সহসা আমিও বদলে যাই

অথচ, কখনোই বুঝি নাই! 

কে আমি?

 কী আমার চরিত্র? 


°

°

°

ভাষা ও চরিত্র 

________________ রশিদ ভাই। 

উনিশ আট একুশ

১৫ আগস্ট, ২০২১

বঙ্গবন্ধুর বাংলাদেশ

 রাজনীতিটা ফেসবুকেতেই

মাঠে কেউ আর নামেন না!

জয়বাংলার শ্লোগান তুলে 

কেউ কেন আর ঘামেন না?


চলছে কিরে? দেখছো নারে!

যা দেখা যায় সংবাদে

মুজিব সেনা ঘরের কোনে

দ্বন্দ্ব কিসের ব্রোজেন দা?


জঙ্গিবাদী সাম্প্রদায়িক 

সম্প্রীতিটা বোঝে না!

ওরা শুধু রক্ত খোঁজে 

তালিবানদের দ্যাখেন না?


পরিযায়ী পাখি যতো

খামচে ধরে ক্ষমতা

ময়না পাখি যাচ্ছে গেয়ে

উন্নয়নের নামতা.....!


অন্নবস্ত্র স্বাস্থ্যশিক্ষা 

ঘরদুয়ারে দুর্নীতি 

রোহিঙ্গারা ঘাড়ের ওপর 

চলছে কেমন কূটনীতি?


বঙ্গবন্ধুর বাংলাদেশে

আদর্শিক আর মানুষ নাই? 

তবুও মোরা যাচ্ছি গেয়ে

সবার সেরা গেন্দু ভাই.....!


°

°

°

বঙ্গবন্ধুর বাংলাদেশ

__________________ রশিদ ভাই। 

পনেরো আট একুশ

১৪ আগস্ট, ২০২১

বেজন্মা কুকুর

 বেজন্মা কুকুর

                                ইবনে মিজান

""""""""""""""""""""""""""""""""""""""""""""

চারিদিকে জল!

থৈথৈ থৈথৈ;

সাপ-ব্যাঙ, মানুষে- 

হয়েছে সম্মিলন!

বন্যাজল অথৈ!

হাস, মুরগি, গরুগুলো

করছে তাথৈ তাথৈ!! 

ভাল নেই, ভাল নেই

মানুষগুলো ভাল নেই

ঘরে জল, বাইরে জল

জলে জলে অথৈজল!! 

বিকট আওয়াজ, কিসের?

কপ্টার ডানামেলে এলোরে!

দু:খটা বুঝি এবার ঘুচল রে!

নাইরে, নাইরে কোনকিছু নাইরে!

কোন নেতাজি বাইরে? 

                নাইরে,  নাইরে !!

হাহাকার, হাহাকার

আছে মাছ, ভাত নাই

চুলা নাই, খড়ি নাই

কারও মুখে ভাত নাই!

নাই নাই, কেউ নাই

নেতা নাই, কর্মী নাই

আশেপাশে খুঁজি ওদের-

বাতেলাবাজরা?

কেউ নাই! কেউ নাই!

কি করি কোথা যাই?

রেললাইন সেও নাই!

তিস্তার গভীরতা?

                   নাই-নাই সেও নাই!

বামতীরে বাঁধ নাই!

সেচকালে পানি নাই!

প্রবাহপথ রুদ্ধ করে-

বাণিজ্যকুঠি গড়েছে মশাই!

অনাকাঙ্ক্ষিত বন্যাজল-

ভেসে যাই, ভেসে যাই!!

তাইরে নাইরে, ভোট এলে কত সুর

ভোট গেলে তোরা যেন, বেজন্মা কুকুর!!

কুকুরেও বিশ্বাস আছে

তোদের প্রতি বিশ্বাস নাই;

ভোট এলে হবে দেখা

এবার তবে আসি,যাই।।


১৪ আগস্ট ২০১৭

১০.৩১ (পানিবন্দি)