১৯ আগস্ট, ২০২১

কাপুরুষ

 অক্ষির সম্মুখে সবকিছু ঘটে যায়

যাকিছু ঘটে যাক কাপুরুষ চেয়ে রয়!

সারি সারি লাশগুলো কার ঘাড়ে হেটে যায়?

তখনও যে সুপুরুষ নীরবেতে কেঁদে যায়.....!

মদ্যপ- মাতালেরা ফুলগুলো ছিঁড়ে নেয়

সুস্থচিত্তে কাপুরুষ চেয়েচেয়ে মজা নেয়!

এখন বাসি ফুলে দেবতা 

পূজো নিতে নাহি চায়।।


°

°

°

কাপুরুষ

স্বাধীনতা পরিবার

 পেশা বা যোগ্যতায়

তিনি যে অবস্থানেই থাকুক 

যিনি বাংলা মায়ের 'সূর্য সন্তান'

তাকে নিয়ে এভাবে ভাবা উচিত নয়

এ ভাবনাটা বিপদজনক! 

এই বিপদজনক শব্দটা সতর্কবার্তা নয়, পরিণতি!


ওরে বাহাদুর.... 

তিনি যদু মদু কদু নন

একজন বীর মুক্তিযোদ্ধা;

তাঁকে অপমানিত করলে....

স্বাধীনতা পরিবার চুপ থাকবে? 


প্রিয় ভস্ম ভূতনাথ

কান চিমটে মনে রেখো 

ললাটে কপাট খোলে না!


তাকে জড়িয়ে ভুলভাল

ভুলেও ভেবো না!!! 

কেন ভুলে যাও?

ঘরে আগুন লাগিয়ে সুপুত্তুর সাজা যায়

কিন্তু, প্রকৃত সন্তান হওয়া যায় না।


সময়ে ক্ষমা চেয়ে নাও

সুপুত্তুর নয় সন্তান হয়ে ওঠো

এতেই পরিবারের মঙ্গল .......


°

°

°

স্বাধীনতা পরিবার 

_________________ রশিদ ভাই। 

আঠারো আট একুশ


শেষের পরের কথা..... 

আঁতেলেকচুয়াল তেলবাজদের অতিরঞ্জন গা ঘিনঘিন করায়। এরা বাপের অপমানে গর্জে উঠতে কার অনুমতি চায়?

ভাষা ও চরিত্র

 আমি শিল্পী 

তাই গানে গানে অনুভূতির প্রকাশ করি 

তিনি কবি

কলমের আঁচড়ে তুলে ধরেন অব্যক্ত কাব্য 

আর ইনি অভিনয়ে ফুটিয়ে তোলেন পরিপূর্ণ জীবন 

পাশেই যিনি-ঐ যে উনি,

উনি রাজপথে স্লোগান মুখরিত কণ্ঠ 

অন্যায়ের বিরুদ্ধে নিয়তই জানান কঠোর প্রতিবাদ 


এরা কারা?

আমি জানি না! 

যাদের অনুভূতি প্রকাশের ভাষা অশ্রাব্য, নোংরা, গালিতে!


যদিও

প্রতিটিই অর্থপূর্ণ, অনুভূতি প্রকাশের ভাষা মাত্র

তবুও, প্রকাশভঙ্গীর পার্থক্য নিজেদের খেয়ালে

জানি, এ ভাষার বহুরূপ! 


আমরা মানুষ,

সুখের উল্লাসে হাসি

দুখের আতিশয্যে কেঁদে উঠি

আবার এও বুঝি

প্রকাশের ভাষা সবসময় একইরকম নয়, হয়ও না! 

কখনো সুখে

কখনো দুখে 

হাসিকান্নারাও বদলে নেয় নিজেদের চরিত্র

সহসা আমিও বদলে যাই

অথচ, কখনোই বুঝি নাই! 

কে আমি?

 কী আমার চরিত্র? 


°

°

°

ভাষা ও চরিত্র 

________________ রশিদ ভাই। 

উনিশ আট একুশ

১৫ আগস্ট, ২০২১

বঙ্গবন্ধুর বাংলাদেশ

 রাজনীতিটা ফেসবুকেতেই

মাঠে কেউ আর নামেন না!

জয়বাংলার শ্লোগান তুলে 

কেউ কেন আর ঘামেন না?


চলছে কিরে? দেখছো নারে!

যা দেখা যায় সংবাদে

মুজিব সেনা ঘরের কোনে

দ্বন্দ্ব কিসের ব্রোজেন দা?


জঙ্গিবাদী সাম্প্রদায়িক 

সম্প্রীতিটা বোঝে না!

ওরা শুধু রক্ত খোঁজে 

তালিবানদের দ্যাখেন না?


পরিযায়ী পাখি যতো

খামচে ধরে ক্ষমতা

ময়না পাখি যাচ্ছে গেয়ে

উন্নয়নের নামতা.....!


অন্নবস্ত্র স্বাস্থ্যশিক্ষা 

ঘরদুয়ারে দুর্নীতি 

রোহিঙ্গারা ঘাড়ের ওপর 

চলছে কেমন কূটনীতি?


বঙ্গবন্ধুর বাংলাদেশে

আদর্শিক আর মানুষ নাই? 

তবুও মোরা যাচ্ছি গেয়ে

সবার সেরা গেন্দু ভাই.....!


°

°

°

বঙ্গবন্ধুর বাংলাদেশ

__________________ রশিদ ভাই। 

পনেরো আট একুশ

১৪ আগস্ট, ২০২১

বেজন্মা কুকুর

 বেজন্মা কুকুর

                                ইবনে মিজান

""""""""""""""""""""""""""""""""""""""""""""

চারিদিকে জল!

থৈথৈ থৈথৈ;

সাপ-ব্যাঙ, মানুষে- 

হয়েছে সম্মিলন!

বন্যাজল অথৈ!

হাস, মুরগি, গরুগুলো

করছে তাথৈ তাথৈ!! 

ভাল নেই, ভাল নেই

মানুষগুলো ভাল নেই

ঘরে জল, বাইরে জল

জলে জলে অথৈজল!! 

বিকট আওয়াজ, কিসের?

কপ্টার ডানামেলে এলোরে!

দু:খটা বুঝি এবার ঘুচল রে!

নাইরে, নাইরে কোনকিছু নাইরে!

কোন নেতাজি বাইরে? 

                নাইরে,  নাইরে !!

হাহাকার, হাহাকার

আছে মাছ, ভাত নাই

চুলা নাই, খড়ি নাই

কারও মুখে ভাত নাই!

নাই নাই, কেউ নাই

নেতা নাই, কর্মী নাই

আশেপাশে খুঁজি ওদের-

বাতেলাবাজরা?

কেউ নাই! কেউ নাই!

কি করি কোথা যাই?

রেললাইন সেও নাই!

তিস্তার গভীরতা?

                   নাই-নাই সেও নাই!

বামতীরে বাঁধ নাই!

সেচকালে পানি নাই!

প্রবাহপথ রুদ্ধ করে-

বাণিজ্যকুঠি গড়েছে মশাই!

অনাকাঙ্ক্ষিত বন্যাজল-

ভেসে যাই, ভেসে যাই!!

তাইরে নাইরে, ভোট এলে কত সুর

ভোট গেলে তোরা যেন, বেজন্মা কুকুর!!

কুকুরেও বিশ্বাস আছে

তোদের প্রতি বিশ্বাস নাই;

ভোট এলে হবে দেখা

এবার তবে আসি,যাই।।


১৪ আগস্ট ২০১৭

১০.৩১ (পানিবন্দি)

বঙ্গপিতা


আজ আর কাঁদিনা,

এই ভেবে তুমি আছ-

বাঙ্গালীর অন্তরে অন্তরে।

তুমি চলে গেছো দূরে

বিধাতার আসন ফুঁড়ে 

দূরে কোন পরপারে।

পাঠিয়েছে পরপারে যারা 

ফাঁসির কাষ্ঠে ঝুলেছে;

কুকুরের মত গ্যাছে মারা।

পিতা- ভুলিনি তোমায়

ধরে আছি সেই স্বপ্ন

যা দেখিয়েছ আমায়।

বাংলার আকাশে বাতাসে

নদীজল সাগরের তীরে;

তোমার স্নেহ, মায়া, মমতা

এখনো রয়েছে ঘিরে।



১৪ আগস্ট ২০১৭

০৯ আগস্ট, ২০২১

ভাগ্যবান

 নিরুপায় এবং অসহায় লোকেরা 

আকাশ পানে তাকিয়ে ভাবতে থাকেন

"নিশ্চয়ই, তিনিই সকল দুঃখ কষ্ট দূর করিবেন"।


এদিকে বাড়তেই থাকে নিস্পাপ লাশের সারি 

কিছুতেই থামে না নির্মম মৃত্যুর মিছিল........!

অতঃপর,

লোকেরা চোখ মাথা ঘাড় ফিরিয়ে দেখলো ফলস্বরূপ কিছুই হইলো না, কিচ্ছুই না!

তখনই ...... 

আসমান ফুঁড়ে আওয়াজ এলো 

তোমাদের ভাগ্য তোমরাই লেখো।।


°

°

°

ভাগ্যবান 

______________ রশিদ ভাই।

সাতাশ চার একুশ