১০ সেপ্টেম্বর, ২০২০

আশার প্রদীপ জ্বলে

 সকালের নরম মাটি শিশিরভেজা ঘাস 

নগ্নপদে হেঁটে হেঁটে যেতে চাই বহুদূর

ছোট্ট জীবনে এ-ই ছোটো ছোটো আশ।

আশার প্রদীপ জ্বলে, 

আমি হাঁটি প্রতিদিন প্রতিবার

ধীরে ধীরে তীব্রতর হয় রবিকর, 

আমার কি আর যাওয়া হয়? হয় না!

আর যাওয়া হয় না গুটিগুটি পায় 

তবুও, ইচ্ছেরা থেকে যায়।

০৮ সেপ্টেম্বর, ২০২০

ডানাভাঙা ইচ্ছেরা


♣                 বুকজুড়ে দেখি অগুনিত লাশ
                     উৎকট গন্ধে মোহিত আকাশ
                             স্মৃতিকথা ইতিহাস -
                               কুড়ে কুড়ে খায়
                              ডানাভাঙা ইচ্ছেরা
                               স্বাধীনতা চায়।।

                                                      ইবনে মিজান
                                                     ০৮-০৯-২০১৮


অসম যুদ্ধ

 

ওহে সত্যান্বেষী -
অসম যুদ্ধক্ষেত্র -হেরে যেতে কতক্ষণ!
জেনেশুনে বেঘোরে - কেন দেবে প্রাণ!?

ওহে কাপুরুষ -
অসম যুদ্ধক্ষেত্র!
তাতে হয়েছেটা কী!?
জীবন কি এতটাই দামী!?
জেনে রাখো......
এই দেহে প্রাণ - আছে যতক্ষণ
লড়ে চলেছি আমি - লড়ে যাবো আমরণ।।

                                         =অসম যুদ্ধ=
                                          ইবনে মিজান
                                         ০৮-০৯-২০১৮

আরেক একাত্তর

"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ......"

মৃত্যুকে মেনে নিয়ে কে যেন চিৎকার করছে!

বাতাসটা ভারী ভারী লাগছে!

শোষকের অট্টহাসির কর্কশ সুর ভেসে আসে-

নিপীড়িতের হাহাকার, আহাজারি আর কান্নার রোল, নির্যাতিতার করুণ আর্তনাদ কানে বাজে !

রাখাইন কাঁদছে, অসহায় কাঁদছে, নির্যাতিত -নিপীড়িত মানুষগুলো কাঁদছে -শোষকেরা হাসছে!


এক্ষুনি খুন হল দু'বছরের রাইসা!

একটিও গুলি খরচ হয়নি-

পা'দুটো ধরে জ্যান্ত  চিড়ে ফেলা হয়েছে,

যেমনি করে ৭১এ বাংলার যীশুকে চিড়ে হত্যা করেছিল পাকি সেনারা! উহ, কি নির্মমতা,

এ যেন সেই নির্যাতনের পুনঃ প্রদর্শন!


পাশেই পড়ে আছে ১৬ বছরের সোফিয়া!

চোখ দুটো তাকিয়ে আছে শুভ্র মেঘেঢাকা আকাশপানে-

কি যেন বলতে চাইছে!

 চিৎকার করে বলতে চাইছে-

হে বিশ্ববিধাতা,  আমার অসহায় কান্না, বাবার আহাজারি, ছোট বোনটার মৃত্যু যন্ত্রণা - কিছুই দেখোনি তুমি! নাকি তুমিও মুখ ফিরিয়ে নিয়েছ হৃদয়হীন, দয়ামায়াহীন মানুষগুলোর মত!

সোফিয়ার শরীরের প্রতিটি দাগ চিৎকার করছে!

চিৎকার করে বলতে চাইছে পশুদের অত্যাচার আর নির্মমতার সেই দু:সহ বেদনার্ত কাহিনী! 

এ যেন ৭১ এর বীরাঙ্গনা সুফিয়ার প্রতিচ্ছবি!


নাফ নদীর পানির রং বদলেছে!

বিস্ময়কর!  বিস্ময়কর রং ধরেছে 

পৃথিবীর আর কোন নদীতে লাল রংয়ের পানি নেই!

লাশ! লাশ! লাশ! ভেসে আসছে নাফের পানিতে

আবাল-বৃদ্ধ-বনিতার লাশ! অগণিত মানুষের লাশ!

আর কোন নদীতে সমাহিত হয় না মানুষ!

সত্যিই বিস্ময়কর!

মুক্তিযুদ্ধকালে বাংলার নদীজলে যেমন করে ভাসিয়েছিল বাঙালীর লাশ!

এ যেন আরেক একাত্তরের ভয়াল প্রকাশ!! 


০৭-৯০২০১৭/২৩.৫৯

০৭ সেপ্টেম্বর, ২০২০

আপন পরাণ বাঁচা

 সব কথা কি যায় রে বলা?

বলি শুধু___
হিসেব করে চল!
হোক চারিদিকে যতশত অন্যায়
তুই শুধু___
হিসেব করে চল!
কার বুকে কে মারছে গুলি?
কার দেহেতে টিয়ারশেল?
শবটা সবার দেখতে হয় কি?
ওরে বাপু___
তুই হিসেব করে চল!!!

কোন বিরোধী উস্কে দিলো
হুতামা, লাযার আগুন?
বুঝে আসেনা, তোর তাতে কী!
কেন বেহুদা জ্বলিস দ্বিগুণ?

চুলোয় যাক দেশ, জনগণ -
সরকারী আর বিরোধীদলের ছা
ওদের আগুনে পুড়ছে ওরাই
হে ব্যাটা___ তোর জ্বলে কেন গা?

যখনি যারা সরকারি দল
তখনি তাদের পা চেটে চল,
দেখেশুনে পা টিপে চল
আর নিজের আখের গোছা।

বলছি বাপু__ শোণ;
হিসেবখানা ক্লিন এন্ড ক্লিয়ার এক্কেবারে  সোজা___!
"নিজে বাঁচলে বাপের নাম
বাছা, আপন পরাণ বাঁচা।।"

*
*
*
উৎসর্গ- তাদেরই নামে!
♥♥♥♥♥♥♥
১২:৩৮/০৮ আগস্ট ২০১৮

০৬ সেপ্টেম্বর, ২০২০

পালিয়ে যান

    

মানুষের রক্ত চুষে আর কতদিন?

অনেক সম্পদের পাহাড় গড়েছেন -

মানুষগুলো ইদানিং অন্যপ্রকার মনে হয়!

সন্দেহ হয় ওদের, ভীষণ সন্দেহ!


সময় আর বেশি নেই-

যতশীঘ্র সম্ভব, পালিয়ে যান!

বাচ্চুর বেটিও এম.এ পাশ

ওরাও বোঝে!  গণতন্ত্র বোঝে!

অধিকার কি? সেটিও জানে!

সময় আর বেশি নেই, দ্রুতই পালিয়ে যান!


খতিবুদ্দির নাতীর ছেলেটা ইন্টারনেট চালায়!

দেশের সব খবরাখবর জানে!

গ্রামের লোকগুলোও তার থেকে জানতে পায়,

আপনারা কেমন করে ঠকিয়ে চলেছেন, কিভাবে ওদের রক্ত, মাংস খেয়ে বেঁচে আছেন নির্লজ্জের মতন;  ওরা সব জানে; জারিজুরি আর খাটছে না!

যেকোনো দিন এরা ফুঁসে উঠতে পারে!

ওদের চোখগুলোতে ঘৃনার আগুন জ্বলে,

ওরা বিনা নোটিশে ছাড়খার করে দিতে পারে!

সময় আর বেশি নেই, যথাশীঘ্র সম্ভব পালিয়ে যান!


দেশের বাইরে দ্বৈত নাগরিক হয়েছেন!

খুব ভাল সিদ্ধান্ত ছিল, সেখানেই চলে যান-

অন্ততপক্ষে প্রানে বাঁঁচবেন, যান- পালিয়ে যান!


আপনার বাড়ীর বাইরে কিসের আওয়াজ?

ক্ষুধাতুর, নিপীড়িত, শোষিত মানুষের ঢ্ল নেমে গেছে,

প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়েছে এরা-

আপনি এক্ষুণি পালিয়ে যান!

বাঁচতে পারবেন না! পালান! পালান!

সময় আর নেই'ই  এক্ষুনি!এক্ষুনি! পালিয়ে যান!!


১৫.৩৮/ ০৪-৯-২০১৭

জোকার

 ধর্মের ঢাক বাজিয়ে বেশ্যাগিরি

আর কতকাল চলবে নীলাম্বরী? 

বেশ্যালয়ে ওরা গতর বিকোয়

তোদের বিকিকিনি এমনি ছুতোয়।


বেশ্যারও আছে নিয়ম নীতি 

টাকার বিনিময়ে বিকোয় ফূর্তি;

তোরা বকধার্মিক বোবাকালা জন্মান্ধ

বাতাসে ভাসে তোদের উৎকট গন্ধ।


ধর্মের মোড়কে অধর্মের রাজ

তাগুতেরা করছে উৎসব সাজ;

বিশ্বাসহীন যত উটকো জোকার 

তারাই সেজেছে ধর্মের হকার।


আলোর মিছিল দিচ্ছে সাড়া

ধ্বংসিত হয়ে পড়বি মারা;

মুসলিম উম্মাহ উঠবে জেগে

অধর্মচারী লাশের রক্ত মেখে। 


০৬-০৯-২০১৭

০১.১৯