আমাদের বাহুবলী চাঁন্দার ধান্ধায় রাজ্যের গৃহনির্মাণ প্রকল্প কর্তার নম্বরে ফোন করেছেন:
____ "কী মশায়, অসহায় ভূমিহীন গৃহহারা লোকেদের জইন্য গৃহনির্মাণ করছেন, ভালো কথা। কিন্তু, এই বাহুবলীর নামডা বেমালুম ভুইল্যা গ্যাছেন! ব্যাপারটা ক্যামোন হৈয়া গ্যালো না?"
অপরপ্রান্তে থাকা কর্তাব্যক্তি সানুগ্রহে বাহুবলীকে প্রকল্প এলাকায় আসতে বলেন। আহবান পাওয়া মাত্রই বাহুবলী তার সহচর কাট্টাপ্পা'কে নিয়ে মোটরসাইকেল যোগে গৃহনির্মাণ প্রকল্পে চলে যান।
কিন্তু, এ কি!
এখানে তো চাঁন্দা দেয়ার জন্য কর্তা ব্যক্তিদের কেউই উপস্থিত নাই!!
পরিস্থিতিতে, বাহুবলী আর কাট্টাপ্পা'র মাথা গরম হৈতে থাকে। একপর্যায়ে রেগেমেগে বাহুবলী ঐ প্রকল্পের ঘরগুলোতে লাথি মারতে শুরু করেন! সাথে- সাথে কাট্টাপ্পা'ও শুরু হয়ে যান। তিনি খানিক বাদে বাদে
"অমরেন্দ্র বাহুউউউ...বালী" বলে হুঙ্কার ছাড়েন আর বাহুবলীর সাথে সমানতালে ঘরগুলোতে লাত্থি ঘুষি মারতেই থাকেন! দুজনের লাথি আর ঘুষিতে ত্রিশটি ঘর নিমিষেই ধ্বংসস্তুপে পরিণত হয়ে যায়।
লাস্ট সিন:
একজন জুনিয়র আর্টিস্ট চিল্লাইয়া ফাল্লাইয়া কইতে থাকেন:
" ঐ হমুন্দির পুতেরা, বাহুবলী আর কাট্টাপ্পা'র লাত্থি বইলে কতা, তগের এই ত্যাড়াংব্যাড়াং ঘর না ভাইঙ্গা যাইবো কৈ?"
....The End.....
°
°
°
বাহুবলী: পার্ট থ্রি!
------------------------ রশিদ ভাই।
ঊনিশ সাত একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন